ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিদায় পাকিস্তান, সেমিফাইনালে নিউজিল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তানের বিদায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ডের বিপক্ষে হেরেও সেমিফাইনালে চলে গেল নিউজিল্যান্ড ক্রিকেট দল।

গতকাল শুক্রবার সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। কলম্বোয় অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান করে নিউজিল্যান্ড। টার্গেট তাড়ায় ৩ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পায় ইংল্যান্ড। ব্রিটিশরা আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। তবে এদিন জিতে টানা ৩ ম্যাচে ৬ পয়েন্ট পেল।

ইংল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালে যাওয়ার জন্য পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের দিকে তাকিয়ে ছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল।

আজ শনিবার পাল্লেকেল্লে স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে শাহিবজাদা ফারহান ও ফখর জামানের ব্যাটিং তাণ্ডবে ৮ উইকেটে ২১২ রান করে পাকিস্তান। দলের হয়ে ১০০ রান করেন ফারহান। তিনি বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে ২টি সেঞ্চুরির রেকর্ড গড়েন। ৮৪ রান করেন ফখর জামান।

পাকিস্তানের ইনিংস শেষে আইসিসি জানায় সেমিফাইনালে যেতে হলে শ্রীলংকাকে ১৪৭ রানে আটকাতে হবে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলকে।

কিন্তু শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা ৩১ বলে ৭৬ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে জয়ের স্বপ্ন দেখালেও শেষ বলে ছক্কা হাঁকাতা না পরায় ৫ রানে হেরে যায় শ্রীলংকা। পাকিস্তান জয় পেলেও সেমিফাইনালের আগে বিদায় নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদায় পাকিস্তান, সেমিফাইনালে নিউজিল্যান্ড

আপডেট সময় ১১:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬