ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নিজের স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে সাহিদ শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এমনকি নিজের সন্তানের বইখাতাও পুড়িয়ে দেয় মাদকাসক্ত ওই পিতা। ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাহিদ শেখ মাঝারদিয়া গ্রামের মো. আকুব্বর শেখের ছেলে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, সাহিদ শেখ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তিনি মাদকসহ একাধিকবার আটক হয়ে জেলও খেটেছেন। বর্তমানেও তার মাদক ব্যবসা চলমান।

প্রতিবেশীরা জানান, সাহিদের ছেলে আশিক শেখ এবার এসএসসি পরীক্ষার্থী। বাবা মাদক ব্যবসায়ী হওয়ায় বন্ধু মহলে মুখ দেখাতে পারে না শিক্ষার্থী ছেলেটি। যে কারণে আশিক তার বাবাকে মাদক ব্যবসা বাদ নিতে চাপ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সাহিদ তার ছেলে ও স্ত্রীকে ঘরের খুঁটিতে বেঁধে মারধর ও নির্যাতন করে। এ সময় আশিকের সব বইখাতাও পুড়িয়ে ফেলে সাহিদ।

এ ঘটনার পর থেকে আশিক ও তার মা পার্শ্ববর্তী গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এদিকে মাদক ব্যবসায়ী পিতা সাহিদের বিচার চেয়ে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ছেলে আশিক।

অভিযুক্ত সাহিদের স্ত্রী জাহানারা বেগম বলেন, আমার স্বামী একজন মাদক ব্যবসায়ী। তিনি নিয়মিত মাদক সেবন করেন। স্বামী নামের কলঙ্ক তিনি। সংসারও ঠিকমতো চালায় না। তার মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় প্রায়ই আমাকে ও আমার স্কুলপড়ুয়া ছেলেকে মারধর করে। গত বুধবার লোকজন নিয়ে বাড়িতে মাদক সেবনকালে বাধা দেওয়ায় আমাদের খুঁটিতে বেঁধে রেখে মারধর করে। এ সময় আমার ছোট শিশুসন্তান জুনায়েদকে আটকে রেখে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। আমি দ্রুত আমার ছোট ছেলেকে ফেরত চাই। সেই সাথে পাষণ্ড স্বামীর বিচার চাই।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে মারধরের ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর থেকে মাদক ব্যবসায়ী সাহিদ শেখকে ধরার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

আপডেট সময় ১০:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬