ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেপটিক ট্যাঙ্কের গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

ফেনীর সোনাগাজীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে সেন্টারিং খুলতে নেমে তীব্র গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সোনাগাজী পৌরসভার ৪নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ভবনে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের মো. মোস্তফার ছেলে আরাফাত হোসেন (২২) এবং একই গ্রামের নুরুল হকের ছেলে সজিব (২৩)।

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ, নিহতদের পরিবার ও এলাকাবাসী জানান, চরমজলিশপুর ইউনিয়নের কুঠির হাট এলাকার জামাল উদ্দিনের মালিকীয় নির্মাণাধীন ভবনে প্রায় এক মাস পূর্বে একটি সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করা হয়। ভবনের ঠিকাদার আবুল কাসেম শনিবার দুপুরে উল্লেখিত নির্মাণ শ্রমিকদের ডেকে নিয়ে দুপুর ১২টার দিকে ওই ট্যাঙ্কে সেন্টারিং খোলার জন্য নামিয়ে দেন। সেন্টারিং খুলতে ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করার পর তীব্র গ্যাসের বিষক্রিয়ায় তারা মৃত্যুবরণ করেন। দুপুর ২টার দিকে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেপটিক ট্যাঙ্কের গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১০:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬