ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইফতারে সুস্বাদু ডিমের চপ

আকাশ নিউজ ডেস্ক:

ইফতারে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি অনেকে মুখরোচক খাবার খেতে পছন্দ করেন। স্বাদ বাড়াতে ইফতারে যোগ করতে পারেন ডিমের চপ। ছোট-বড় সবাই এটি পছন্দ করবে।

উপকরণ : ডিম ৪ টি, আলু বড় আকৃতির ৩ টি, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁয়াজ বাটা ২ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া আধা চা চামচ,গরম মসলা গুঁড়া আধা চা চামচ, তেল পরিমাণ মতো, ১০০ গ্রাম বেসন, কর্ন ফ্লাওয়ার ১ চা চামচ

প্রস্তুত প্রণালি : ডিম এবং আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। প্রতিটি ডিম অর্ধেক করে কেটে নিন। আলু ভালো করে চটকিয়ে মেখে নিন। এবার আরেকটি পাত্রে পানির সাথে বেসন, কর্ন ফ্লাওয়ার এবং লবণ মিশিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন।

একটি প্যানে পরিমাণমতো তেল গরম করুন। আদা, রসুন, পেঁয়াজ বাটা দিন।ধনে গুঁড়া,জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মসলা এবং স্বাদমতো লবণ দিন। ৫ থেকে ৬ মিনিট কষিয়ে নিন। তারপর চটকানো আলু যোগ করুন এবং ভালভাবে মেশান। চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন। এবার চপের পরিমাণ আলু নিয়ে মাঝখানে ডিমের পুর দিয়ে মুখ বন্ধ করে চপ বানিয়ে নিন। সব বানানো হলে একটা একটা করে চপ ব্যাটারে ডুবিয়ে সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইফতারে সুস্বাদু ডিমের চপ

আপডেট সময় ১০:৫০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬