ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইসিসির মাস সেরা হলেন বাংলাদেশের সোবহানা

আকাশ স্পোর্টস ডেস্ক : 

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফর্ম করেন বাংলাদেশের সোবহানা মোস্তারি। এর স্বীকৃতি হিসেবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন তিনি।

চলতি বছরের জানুয়ারি মাসের আইসিসির সেরা নারী খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার। আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও আমেরিকান বাঁহাতি পেসার টারা নরিসের সঙ্গে মনোনীত হয়েছিলেন সোবহানা।

গত মাসে গ্লোবাল কোয়ালিফায়ারে প্রথম ছয় ম্যাচে সোবহানা ৪৫.৮০৮ গড় ও ১৪৫.৮৪৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেছিলেন। বাংলাদেশের অপরাজিত থাকার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ২০২৩ সালের নভেম্বরে নাহিদা আক্তার প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন। এবার তার সঙ্গে যুক্ত হলেন সোবহানা।

থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে জিতে বাংলাদেশ জুন-জুলাইয়ের বিশ্বকাপ নিশ্চিত করে। ওই ম্যাচে সোবহানা টুর্নামেন্টে নিজের সেরা ৫৯ রান করেন এবং ম্যাচসেরা হন। পরে স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি।

এদিকে পুরুষ ক্যাটাগরিতে জানুয়ারির সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ জয়ে টানা দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি।

ব্ল্যাক ক্যাপ তারকা ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ও ইংল্যান্ড তারকা ব্যাটার জো রুটকে হারিয়েছেন। জানুয়ারিতে ভারতে অনুষ্ঠিত সিরিজে নিউজিল্যান্ড ০-১ ব্যবধানে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ এ জেতে। দ্বিতীয় ম্যাচে মিচেল ১৩১ রান করেন। পরের ওয়ানেডতে করেন ১৩৭ রান। ১৭৬ গড়ে ৩৫২ রান করে সিরিজের সেরার পুরস্কার জেতেন মিচেল। দারুণ পারফরম্যান্স করে ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও দখল করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইসিসির মাস সেরা হলেন বাংলাদেশের সোবহানা

আপডেট সময় ০৫:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬