ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে : বাণিজ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে।

মন্ত্রী আরও বলেন, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্তবাণিজ্য চুক্তির আগাম প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেয়া হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সাথে মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে।

শনিবার দুপুরে সিলেটের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের বাইরে বন্ধ বিভিন্ন শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার। আগামী এক মাসের মধ্যে সুফল মিলবে। স্পেনে অভিবাসন প্রত্যাশি বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সময়মতো পৌঁছানোর ব্যাপারে কাজ করছে সরকার।

আর পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নিয়ে কাজ করছে সরকার। এবারের কাজে কোনো দুর্নীতি করতে দেওয়া হবে না। জিরো টলারেন্স নিয়েই কাজ করছি আমরা। দেশকে দুর্নীতি মুক্ত করা সরকারের কঠিন চ্যালেঞ্জ। মতবিনিময় শেষে নদী ভাঙন কবলিত সুরমা ও চেঙ্গার নদী পরিদর্শন করেন বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী। আর নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিবেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০২:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬