ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

লাকসামে রাস্তা পার হতে গিয়ে একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

আকাশ জাতীয় ডেস্ক:

রাস্তা পার হতে গিয়ে একসঙ্গে প্রাণ গেল দুই বোনের। কুমিল্লার লাকসামে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা উত্তর বাজার এলাকায় দ্রুতগতির ট্রাকচাপায় নিহত হয়েছেন জাহানারা বেগম ও আনোয়ারা বেগম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টায় উত্তরদা ইউনিয়নের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার আবদুল্লাহ আল মামুন।

নিহত জাহানারা বেগম ৬৫ উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী। তাঁর বড় বোন আনোয়ারা বেগম ৭০ লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন দুই বোন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লাকসামে রাস্তা পার হতে গিয়ে একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

আপডেট সময় ১১:২৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬