ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিলেন কিম

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণরূপে ধ্বংস’ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত সপ্তাহ থেকে শুরু হওয়া রাজনৈতিক সম্মেলনে কিম আগামী পাঁচ বছরের জন্য তার সামরিক ও নীতিগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তবে সিউলের প্রতি কঠোর অবস্থান নিলেও ওয়াশিংটনের সাথে আলোচনার সুযোগ এখনই নাকচ করেননি তিনি।

কিম জং উন জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সাথে কোনো ধরনের সংলাপে বসার ইচ্ছা তার নেই। বরং তিনি দক্ষিণ কোরিয়াকে চিরস্থায়ী শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং এখন পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে ব্যবহারযোগ্য ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার আরও সমৃদ্ধ করার পরিকল্পনা করছে। কিমের মতে, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির দ্রুত উন্নয়ন দেশটিকে একটি স্থায়ী পারমাণবিক শক্তির মর্যাদা দিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সুর কিছুটা নরম রেখে তিনি বলেছেন, ওয়াশিংটন যদি পিয়ংইয়ংয়ের প্রতি তাদের শত্রুতামূলক নীতি পরিহার করে, তবেই পুনরায় স্থবির হয়ে থাকা আলোচনা শুরু হতে পারে।

এদিকে সিউলের ইউনিফিকেশন মিনিস্ট্রি উত্তর কোরিয়ার এই মারমুখী অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে। দক্ষিণ কোরিয়া বলছে, পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে আন্তঃকোরীয় সম্পর্ককে শত্রুতামূলক হিসেবে সংজ্ঞায়িত করা অত্যন্ত দুঃখজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিলেন কিম

আপডেট সময় ১২:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬