ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএন‌পির দলীয় প‌রিচয় থাকায় অনেক জুলাইযোদ্ধা বঞ্চিত হয়েছেন: ইশরাক হোসেন

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএন‌পির দলীয় প‌রিচয় থাকায় বিগত সরকারের সময়ে জুলাই আন্দোলনে ক্ষ‌তিগ্রস্ত অনেক নেতাকর্মীর প‌রিবার সহায়তা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন বলে অ‌ভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনা না করে আন্দোলনে যারা ক্ষ‌তিগ্রস্ত সবার পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করবে।

বুধবার (২৫ ফেব্রুয়া‌রি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর স‌চিবালয়ে সাংবা‌দিকদের মুখোমু‌খি হয়ে ইশরাক হোসেন এই অ‌ভিযোগ করেন।

প্রতিমন্ত্রী বলেন, কিছু বঞ্চিত পরিবার রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে পুনর্বাসন সহায়তা স‌ঠিকভা‌বে দেওয়া হয়নি। সেগুলো আমরা ক্ষতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত-শহীদ, আন্দোলনে অবদান করেছেন তাদেরকে পুনর্বাসন করা হবে; চিকিৎসা নিশ্চিত করা হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে, তা‌দের প্রাপ্য সম্মান তা‌দের দেওয়া হবে।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন তাদের পরিবারের সদস্যদের শিক্ষাসহ বি‌ভিন্ন ভাতার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।

তি‌নি আরও বলেন, জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে আপনারা জানেন যে সেখানে একটা বড় অংকের একটা তহ‌বিল সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। সেগুলা ঠিকমত ব্যবহার হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। আমরা ওনার দিকনির্দেশনা নিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

বিএন‌পির দলীয় প‌রিচয় থাকায় অনেক জুলাইযোদ্ধা বঞ্চিত হয়েছেন: ইশরাক হোসেন

আপডেট সময় ০১:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬