ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শত্রুরা বুঝে গেছে পারমাণবিক হামলা হলে পরিণতি কী হবে: পুতিন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

রাশিয়ার ওপর পারমাণবিক হামলা হলে এর ফলাফল কী হতে পারে তা নিয়ে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, “মস্কোর প্রতিপক্ষরা সম্ভবত বুঝতে পেরেছে, ‘পারমাণবিক উপাদান’ ব্যবহার করে রুশ বাহিনীর ওপর যেকোনও আক্রমণ হলে তার শেষ পরিণতি কী হতে পারে।”

বুধবার রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা এসভিআর জানায়, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র তৈরির কিছু প্রযুক্তি পৌঁছাতে পারে— এ নিয়ে তারা চিন্তিত। এরপরই পুতিন এ কথা বলেন।

পুতিন রাশিয়ার এফএসবি নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন। এই সংস্থাটি সোভিয়েত ইউনিয়নের পুরনো কেজিবির পরবর্তী সংস্থা।

রাশিয়া ২০২৪ সালে তাদের পারমাণবিক নীতি নতুন করে ঠিক করেছে। সেখানে বলা হয়েছে, কোন পরিস্থিতিতে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

রাশিয়া বলেছে, শত্রুদের ঠেকাতে তারা পারমাণবিক অস্ত্রকে একটি প্রতিরোধের মাধ্যম হিসেবে দেখে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শত্রুরা বুঝে গেছে পারমাণবিক হামলা হলে পরিণতি কী হবে: পুতিন

আপডেট সময় ০১:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬