ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

বগুড়ায় বাসচাপায় নিহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে পিতা-পুত্রসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন সদরের শশবিদনী গ্রামের আবুল কালাম (৪২), তার ছেলে হৃদয় (২৬) এবং তাদের পাশ্ববর্তী রজাকপুর গ্রামের অমলের ছেলে গেদা (২২)। গতকাল মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত সোয়া ১০টার দিকে ঢাকামুখী শ্রামরী পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচ বিপরীতমুখী মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে মোটরসাইকেলে থাকা আরোহী তিনজন ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় জনতা কোচটি আটক করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে ঘাতক কোচটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

বগুড়ায় বাসচাপায় নিহত ৩

আপডেট সময় ০২:৪৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭