ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইমাম নিয়োগ নিয়ে বিএনপি ও জামায়াত দ্বন্দ্বে মসজিদে তালা

আকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি জামে মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জেরে গতকাল রোববার ভোরে মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটে। ফলে মুসল্লিরা ফজরের নামাজ বাইরে আদায় করতে বাধ্য হন।

স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াত সমর্থিত ব্যক্তিরা এককভাবে মসজিদ কমিটি গঠন করে নতুন ইমাম নিয়োগ দেন। তার কেরাতের সুর বা উচ্চারণ নিয়ে কিছু মুসল্লির আপত্তি ছিল। ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর ইমাম পরিবর্তনের দাবি ওঠে। সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত হয়, ওয়াক্তের নামাজ বর্তমান ইমাম ও তারাবির নামাজ অন্য ইমাম পড়াবেন। তবে এ নিয়ে কমিটির ভেতরে মতবিরোধ ও হাতাহাতির ঘটনা ঘটে। শনিবার রাতে অন্য ইমামের নেতৃত্বে নামাজ আদায়ের পরদিন ভোরে মসজিদে তালা ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ, ইসলামিক ফাউন্ডেশন ও মসজিদ কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দেন। মসজিদ কমিটির সেক্রেটারি রফিকুল ইসলাম তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি বলে গতকাল রোববার সন্ধ্যায় জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদের তালা খুলে মুসল্লিদের নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। নতুন করে আর সমস্যা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইমাম নিয়োগ নিয়ে বিএনপি ও জামায়াত দ্বন্দ্বে মসজিদে তালা

আপডেট সময় ১০:১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬