ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ বছরের গৃহকর্মীকে খুন্তি দিয়ে ছ্যাকা, চিকিৎসক দম্পতি গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

সাভারের আশুলিয়ায় ১০ বছরের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোজার রাখা অবস্থায় গরম খুন্তি দিয়ে তার শরীরে ছ্যাকা দেওয়া হয়েছে এই অভিযোগে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এক চিকিৎসক দম্পতিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিং-এর একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত ডা. জাহিদুল ইসলাম ও তার স্ত্রী ডা. মারিয়া সুলতানাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

ভুক্তভোগী গৃহকর্মীর নাম সামিয়া আক্তার। সে পাবনার আমিনপুর গ্রামের অধিবাসী রজব আলীর কন্যা।

মাত্র কয়কদিন আগে রাজধানীর উত্তরায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের স্ত্রী বিথী আক্তারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দেশব্যাপি প্রতিবাদর ঝড় উঠে।

সামিয়ার অভিযোগ, গত ১১ মাস ধরে ডাক্তার দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছে সে। প্রথম মাসে আদর-যত্ন করলেও পরের মাস থেকেই বের হতে থাকে তাদের আসল রূপ। কোন কাজে উল্টা-পাল্টা হলেই স্বামী-স্ত্রী মিলেই অমানবিক নির্যাতন করত গৃহকর্মী শিশুটির ওপর। গরম খুন্তি দিয়ে তার জিহ্বায় ছ্যাঁকা দেওয়াসহ নানা নির্যাতনের অভিযোগ জানতে পেরে এলাকাবাসী পুলিশে খবর দিলে গতকাল রাতেই ওই ডাক্তার দম্পতিকে আটক করে পুলিশ।

মেয়েটি জানায়, কোন খাবার না বলে খেলেই তার ওপর অমানবিক নির্যাতন করা হত।

সে জানায়, তার পরিবারের লোকজন জোর করে এই বাসায় টাকার বিনিময় তাকে রেখে যায়। তার বাবার সঙ্গে কথা বলবে কি না, জিজ্ঞেস করলে সে বলে আমি তাদের সঙ্গে কথা বলব না, তারা আমার কেউ না।

ডাক্তার দম্পতিকে আটকের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, খবর জানার পরপরই শনিবার সন্ধায় মেয়েটিকে উদ্ধার করে আশুলিয়া থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দিয়ে আনা হয়েছে। মেয়েটির পিতা রজব আলী বাদী হয়ে মামলা দিয়েছেন। দুপর ১টায় গ্রেফতার দম্পতিদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ বছরের গৃহকর্মীকে খুন্তি দিয়ে ছ্যাকা, চিকিৎসক দম্পতি গ্রেফতার

আপডেট সময় ০২:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬