ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আ.লীগের অফিস খুলে দিলেন ইউপি চেয়ারম্যান, দখলে নিল বিএনপি-ছাত্রদল

আকাশ জাতীয় ডেস্ক: 

মাদারীপুরের শিবচরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয় খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ও পালটাপালটি দখলের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাদবরের নেতৃত্বে বন্ধ থাকা অফিসটি খোলা হয়। এর কয়েকঘণ্টা পরই সেটি পুনরায় তালাবদ্ধ করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আতিকুর রহমান মাদবরের নেতৃত্বে একদল লোক আওয়ামী লীগের উপজেলার কুতুবপুর ইউনিয়নের কার্যালয়টি হঠাৎ খুলে দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা সেখানে গিয়ে আওয়ামী লীগের অফিসটি পুনরায় তালাবদ্ধ করে দেন এবং সেটির নিয়ন্ত্রণ নেন।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসটি খুলে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছিল। খবর পেয়ে আমরা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অফিসটি পুনরায় বন্ধ করে দিয়েছি এবং বর্তমানে অফিসটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগের অফিস খুলে দিলেন ইউপি চেয়ারম্যান, দখলে নিল বিএনপি-ছাত্রদল

আপডেট সময় ০৮:৩০:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬