ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ডাব নিয়ে যাওয়ার অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে

আকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদা না দেওয়ায় ফুটপাতের দুই বিক্রেতাকে গালিগালাজ করে ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বাবুর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে রেডিও কলোনি ফুটওভার ব্রিজের নিচে ডাব বিক্রি করছিলাম। বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল চাঁদা দাবি করতে আসে। এ সময় তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তারা গালিগালাজ করে চৌকিসহ ২০০টি ডাব নিয়ে যায়।

তারা অভিযোগ করেন, রেডিও কলোনির ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের ২০০ থেকে ৫০০ টাকা চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। জাতীয় নির্বাচনের পর সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু তা নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেন।

তবে আরমান হোসেন বাবু ডাব ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, বৃহস্পতিবার দুপুরে রেডিও কলোনি স্ট্যান্ড থেকে পেট্রলপাম্পের দিকে যাচ্ছিলাম। এ সময় ডাব বিক্রেতা মহাসড়ক সংলগ্ন স্থানে চৌকির উপর ডাব বিক্রি করছিল; যার ফলে একটি লেনে যানজটের সৃষ্টি হয়। এ নিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে মাত্র, এখানে চাঁদা আদায়ের যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়।

ফুটপাতের অন্য ব্যবসায়ীরা জানান, আরমান হোসেন বাবু নিজেকে সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর আস্থাভাজন পরিচয় দিয়ে নানা অপকর্ম করে আসছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, যেহেতু আরমান হোসেন বাবু ছাত্রদলের সাবেক নেতা, তাই আমরা তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। তবে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতির সঙ্গে এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ডাব নিয়ে যাওয়ার অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে

আপডেট সময় ১১:৪৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬