ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপিকর্মীর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপিকর্মী আবদুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার রাতে গৌরীপুর থানায় মামলা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে পৌর কৃষক দলের সভাপতি শাহী মুন্সীসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকায় এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন আবদুল মান্নান তালুকদার।

তিনি জানান, সংসদ নির্বাচনে তিনি গৌরীপুরের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের (ঘোড়া প্রতীক) পক্ষে কাজ করেছিলেন। অন্যদিকে, অভিযুক্ত শাহী মুন্সী বিএনপির জয়ী প্রার্থী এম ইকবাল হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে গৌরীপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রেলক্রসিং এলাকায় আবদুল মান্নানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামান শাহী মুন্সী। পরে তাকে এলোপাতাড়ি কিলঘুসি মেরে একটি স্যালুনে নিয়ে মাথার চুল কেটে ন্যাড়া করা হয়।

অভিযোগ অস্বীকার করে শাহী মুন্সী বলেন, নির্বাচনে জিতে গৌরীপুর ৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে আমরা শহরে বিজয় মিছিল করি। এতে ক্ষিপ্ত হয়ে পরাজিত প্রার্থী হিরণ আমাদের বিরুদ্ধে একটি সাজানো নাটক করেন। এ ধরনের কোনো ঘটনা গৌরীপুরে ঘটেনি। আমাকে হয়রানি করতে থানায় মামলা করা হয়েছে।

গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ জানান, ঘটনাটি দুঃখজনক। তবে শাহী মুন্সী এ ঘটনায় জড়িত নন বলে আমাকে জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, ঘটনার সত্যতা পেয়েছে গৌরীপুর থানা পুলিশ। পরে অভিযোগটি আমলে নিয়ে মামলা নথিভুক্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আবুল বাশার আকন্দ জানান, বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপিকর্মীর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৮:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬