ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের নিচে পড়ে পা গেল পুলিশ সদস্যের

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মো. হাবিব (৪০) গাজীপুর জেলা পুলিশ লাইনে কর্মরত উপপরিদর্শক (এসআই)।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলি বলেন, তিনি অফিসের কাজে সকালে গাজীপুর শহরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন। কাজ শেষে পুলিশ লাইনে ফেরার পথে জয়দেবপুর জংশন এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী ট্রেনের নিচে পড়ে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রেলওয়ে পুলিশের সহায়তায় গাজীপুর শহরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের নিচে পড়ে পা গেল পুলিশ সদস্যের

আপডেট সময় ০৫:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬