ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিশালে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে দেলোয়ার হোসেন (৬০) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ১৮ ফেব্রুয়ারি রাত আটটার দিকে সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বৌষেরহাট মাঝ গ্রাম এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন ইউনিয়নের বৌষেরহাট গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে ও ওই বাজারের ইজারাদার। বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে মাঝ গ্রাম এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিমানবন্দর থানা পুলিশ। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান। তিনি বলেন, দেলোয়ার হোসেন নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করা যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায় দেলোয়ার হোসেনের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো তার চাচাতো ভাইদের। তাদের দাবি ওই বিরোধকে কেন্দ্র করে হত্যা করা হয় দেলোয়ারকে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করবে নিহত দেলোয়ার হোসেনের স্বজনরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরিশালে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১০:০০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬