ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

হবিগঞ্জে স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয় খোলার ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক: 

হবিগঞ্জে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ধ্বংসপ্রাপ্ত কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ সংক্রান্ত একাধিক ভিডিও ও ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন বিদেশে অবস্থানরত জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। নিজের ভেরিফায়েড ফেসবুকে ভিডিও ও ছবি পোস্ট দিয়ে তিনি লিখেন-‘আওয়ামী লীগ কার্যালয় উন্মুক্ত’।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) ইয়াছমিন খাতুন বলেন, আমরা ভিডিওটি দেখলাম। ঘটনাটি আজকের (১৮ ফেব্রুয়ারি) না পুরোনো, তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হবে। এরপর নিশ্চিত হওয়া যাবে।

২০২৪ সালের ২ আগস্ট হবিগঞ্জ শহরের টাউন হল রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকেই অফিসটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

ভিডিওতে দেখা যায়, ওই কার্যালয়ের সামনে কয়েকজন ব্যক্তি জাতীয় ও দলীয় পতাকাসহ অবস্থান নিয়ে নানা শ্লোগান দিচ্ছেন। তবে স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি সম্পর্কে তারা কিছুই জানেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

হবিগঞ্জে স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয় খোলার ঘোষণা

আপডেট সময় ০৭:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬