ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সুইজারল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা অঞ্চলে তুষারধসের কবলে পড়ে একটি আঞ্চলিক ট্রেন লাইনচ্যুত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলীয় শহর গপেনস্টাইনের কাছে ১,২১৬ মিটার উচ্চতায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় পুলিশ ও বার্তাসংস্থা এএফপি নিশ্চিত করেছে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, ট্রেনটি আসার ঠিক আগ মুহূর্তে একটি বিশাল তুষারধস রেললাইন অতিক্রম করেছিল, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই অঞ্চলে তুষারধসের সতর্কতা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে (লেভেল-৪) রয়েছে। প্রবল তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে আল্পস পর্বতমালায় তুষারধসের কারণে নিহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফ্রান্সের ভাল ডি’ইসেরে রিসোর্টে তুষারধসে তিন স্কিয়ারের মৃত্যু হয়েছে।

অন্যদিকে ইতালিতে গত এক সপ্তাহে পাহাড়ি ধসে রেকর্ড ১৩ আরোহী ও স্কিয়ার প্রাণ হারিয়েছেন। মূলত নতুন তুষারপাত এবং প্রচণ্ড বাতাসের কারণে পাহাড়ের স্তরে স্তরে বরফ জমে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, বর্তমানে পাহাড়ের ঢালগুলো এতটাই অস্থিতিশীল যে, সামান্যতম চাপ বা একজন স্কিয়ারের চলাচলের ফলেও বড় ধরনের ধস নামতে পারে। অলিম্পিক সাইটগুলোর বাইরে অনির্ধারিত ও রক্ষণাবেক্ষণহীন পাহাড়ি এলাকাগুলোতে পর্যটক ও স্কিয়ারদের যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

সুইজারল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

আপডেট সময় ১০:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬