ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

ইউক্রেনযুদ্ধে নিহত উত্তর কোরিয়ার সেনাদের পরিবারকে বাড়ি দিলেন কিম জং-উন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার পক্ষে লড়তে গিয়ে ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরিয়ার সেনাদের পরিবারের জন্য আবাসনের ব্যবস্থা করেছে পিয়ংইয়ং। দেশটির রাজধানীতে নির্মিত নতুন আবাসিক এলাকাটি উদ্বোধন করেছেন শীর্ষ নেতা কিম জং-উন। এ সময় তার মেয়ে কিম জু-এ উপস্থিত ছিলেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় কিম বলেছেন, নতুন এই আবাসিক এলাকা নিহত সৈন্যদের আত্মত্যাগের প্রতীক।

তিনি আরও জানান, এসব বাড়ি নির্মাণের লক্ষ্য হলো শোকাহত পরিবারগুলো যেন তাদের সন্তান ও স্বামীদের নিয়ে গর্ব করতে পারে এবং সম্মানের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

কিম আরও জানান, পরিবারগুলোর জন্য কিছুটা সান্ত্বনা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের একদিন আগেই প্রকল্পটি শেষ করার নির্দেশ দিয়েছিলেন।

কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম তার মেয়ে জু-এ-কে নিয়ে নিহত সৈন্যদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছিলেন এবং তাদের নতুন বাড়িগুলো পরিদর্শন করেন।

রাশিয়ার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় ২০২৪ সালে উত্তর কোরিয়া প্রায় ১৪ হাজার সৈন্য ইউক্রেনে পাঠায় রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে। দক্ষিণ কোরিয়া, ইউক্রেন ও পশ্চিমা সূত্রের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ৬ হাজারের বেশি নিহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধাহত ও নিহতদের সম্মান জানাতে উত্তর কোরিয়া একাধিক বড় অনুষ্ঠান আয়োজন করেছে। এর মধ্যে পিয়ংইয়ংয়ে সৈন্যদের ভাস্কর্য সম্বলিত একটি নতুন স্মারক কমপ্লেক্সও উদ্বোধন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

ইউক্রেনযুদ্ধে নিহত উত্তর কোরিয়ার সেনাদের পরিবারকে বাড়ি দিলেন কিম জং-উন

আপডেট সময় ০৭:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬