ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রোহিত-রণবীরের পর হিমাংশীকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

আকাশ বিনোদন ডেস্ক :

বিষ্ণোই গ্যাংয়ের হুমকিবার্তা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। বলিউড পরিচালক রোহিত শেঠি ও রণবীর সিংয়ের পর এবার ‘বিগ বস’খ্যাত অভিনেত্রী হিমাংশী খুরানা হুমকিবার্তা পেয়েছেন। সেই সঙ্গে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে।

পাঞ্জাবের অভিনেত্রীর অভিযোগ, তার কাছে হুমকিবার্তা এসেছে বিষ্ণোই-ঘনিষ্ঠ এবং বাবা সিদ্দিকী হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিশান আখতারের। ১০ কোটি টাকা চাওয়া হয়েছে। ইতোমধ্যে এফআইআর দায়ের করেছে মোহালি পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

শুক্রবার সকালে নতুন করে রোহিত শেঠি ও রণবীর সিংয়ের কাছে হুমকিবার্তা আসে। হাড়হিম অডিও ক্লিপে হুমকিদাতা বলছেন— এমন হাল করব, সাতজন্ম মনে রাখবি।

এমন বার্তা পেয়েছেন অভিনেত্রী হিমাংশী খুরানা। মেইলের সঙ্গে অডিওবার্তাও সংযুক্ত করা ছিল বলে অভিযোগ করেন তিনি। এবং প্রতিটি বার্তাতেই জিশান তার কাছে ১০ কোটি টাকা চেয়েছেন। ইতোমধ্যে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিষ্ণোই ঘনিষ্ঠ জিশান আখতার বাবা সিদ্দিকী হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি। তার বেশ কয়েকটি হাইপ্রোফাইল অপরাধের সঙ্গেও জড়িত। জেলে থাকার সময় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছিল বলে জানা গেছে। এবং বিষ্ণোইয়ের নির্দেশে তার গ্যাংয়ের হয়ে জিশান নানা কার্যকলাপ পরিচালনা করতেন বলেও জানা যাচ্ছে।

এদিকে দিন কয়েক আগেই পাঁচ রাউন্ড গুলি চালিয়ে রোহিত শেঠির বাড়ির কাচের বারান্দা ঝাঁজরা করে বুক ফুলিয়ে দায় স্বীকার করে নিয়েছিল কুখ্যাত বিষ্ণোই গ্যাং। কয়েক দিনের ব্যবধানে রণবীর সিংয়ের কাছেও ১০ কোটি রুপি চেয়ে হুমকি দিয়েছে। এরপরই ঘটনার তদন্তে নামে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

সংশ্লিষ্ট ঘটনায় দুই অভিনেতার ম্যানেজারের বয়ান রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি রোহিতের বাড়িতে হামলা চালানো চার অভিযুক্ত স্বপ্নিল সাকাত, আদিত্য গায়কী, সিদ্ধার্থ ইয়েনপুরে এবং সমর্থ পোমাজিকে নিয়ে অপরাধ দৃশ্যের পুনর্নির্মাণও করা হয়। সব মিলিয়ে গ্যাংস্টার-দৌরাত্ম্যে বিনোদন দুনিয়ায় এ মুহূর্তে নয়ের দশকের ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই বাড়তি সতর্ক পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

রোহিত-রণবীরের পর হিমাংশীকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

আপডেট সময় ০৯:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬