ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরাজগঞ্জে বাসচাপায় নারী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জ পৌর এলাকার বিয়ারা ঘাটে বাসচাপায় আঁখি খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ‘ফুড কেয়ার’ হোটেলের স্বত্বাধিকারী পার্টনার ফারুক হোসেনের স্ত্রী।

সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, রোববার সকাল ৯টার দিকে মাদ্রাসাপড়ুয়া মেয়েকে শিক্ষাপ্রতিষ্ঠানে দিয়ে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও স্বজনরা মরদেহ নিয়ে যান।

ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মালশাপাড়া-মুলিবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ বাসটি চালকসহ আটক করেছে। আটক চালক শহরের সয়াধানগড়ার আশরাফুল ইসলাম আশা। ওসি আমিরুল ইসলাম জানান, সদরে মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা আলীম বলেন, নিউ ঢাকা রোড থেকে ঢাকামুখী কিছু কাউন্টার সার্ভিস বাস প্রতিদিনই বেপরোয়া গতিতে চলাচল করে। প্রশাসনকে জানিয়েও কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি। এ বিষয়ে এসআই পরিবহনের কাউন্টার ম্যানেজার রাকিবুল ইসলাম রাকিবের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে বাসচাপায় নারী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট সময় ১১:০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬