ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী এপ্রিলের ২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২২২ কোটি ডলার কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড কুষ্টিয়ায় সশস্ত্র হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার: কাজল

আকাশ জাতীয় ডেস্ক :

কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসন থেকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল নির্বাচনের পর আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার নির্বাচনি এলাকায় কেউ চাঁদাবাজির চেষ্টা করলে সঙ্গে সঙ্গে পুলিশে সোপর্দ করলে সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হবে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কাজল লেখেন, নির্বাচনকে কেন্দ্র করে বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, এ ধরনের অভিযোগ সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই তার অগ্রাধিকার।

পৃথক আরেকটি পোস্টে তিনি নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। ওই পোস্টে কাজল লেখেন, নির্বাচন পরবর্তী যে কোনো সহিংসতা থেকে বিরত থাকুন। মহানুভবতায় ইতিবাচক মনোভাব নিয়ে বিজয় উদযাপন করুন। একই সঙ্গে তিনি লেখেন, কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হিসেবে এলাকার সব নাগরিককে নিরাপদ রাখা তার দায়িত্ব ও কর্তব্য।

কাজল আরও বলেন, বিজয় মানে প্রতিপক্ষকে হেয় করা নয়। সহনশীল ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী হয়।

তিনি দলীয় নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রতিহিংসামূলক আচরণ গ্রহণযোগ্য হবে না।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, নির্বাচন পরবর্তী সময়ে উত্তেজনা এড়াতে এ ধরনের প্রকাশ্য সতর্কবার্তা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ

চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার: কাজল

আপডেট সময় ০৯:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬