ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪৭ বছরের রেকর্ড ভেঙে গাজীপুর-৩ আসন পুনরুদ্ধার করল বিএনপি

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুর-৩ আসনে ধানের শীষের ডা. বাচ্চুর বিজয়ের মাধ্যমে আসনটি ৪৭ বছর পর পুনরুদ্ধার করেছে বিএনপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে ৪৭ বছরের রেকর্ড ভঙ্গ করে ইতিহাস গড়লেন।

এর আগে ১৯৭৯ সালে এ আসনটি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন বিএনপির তৎকালীন কোষাধ্যক্ষ কালিয়াকৈর উপজেলার বাসিন্দা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। এরপর থেকে এ আসনটিতে জাপা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়ে আসছিল।

দীর্ঘ ৪৭ বছর পর ধানের শীষ এবং স্বাধীনতার পর প্রথমবারের মতো শ্রীপুরের বাসিন্দা হয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে রেকর্ড গড়লেন ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এসএম রুহুল আমিন বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বাধীন নির্বাচনে এ আসন থেকে সর্বশেষ ধানের শীষ প্রতীক নিয়ে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে এ আসনে বিএনপির কোনো প্রার্থী নির্বাচিত হতে পারেননি।

বিজয়ী হবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. বাচ্চু বলেন, শ্রীপুরবাসীর জন্য এ বিজয় এক অন্যরকম অনুভূতি, দীর্ঘদিন পর মানুষের ভোটাধিকার প্রয়োগ, গাজীপুর-৩ আসনে শ্রীপুরের বাসিন্দা হিসেবে প্রথম বিজয় এবং ৪৭ বছর পর এ আসনটি পুনরুদ্ধার হওয়ায় বিজয়ের এক আনন্দের সঙ্গে একাধিক আনন্দ যুক্ত হয়েছে।

এ বিজয়ের সাফল্য ধরে রাখার জন্য তিনি সবাইকে ধন্যবাদ এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

৪৭ বছরের রেকর্ড ভেঙে গাজীপুর-৩ আসন পুনরুদ্ধার করল বিএনপি

আপডেট সময় ১২:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬