ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিপুল ভোটে ধানের শীষের জয় হবে: রবি চৌধুরী

আকাশ বিনোদন ডেস্ক : 

উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। তার আগে ভোট প্রদান শেষে শোবিজ তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করতে দেখা গেছে। অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

এই তালিকায় আছেন সংগীতশিল্পী রবি চৌধুরীও। ঢাকার একটি কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। ভোটদান শেষে কেন্দ্রের বাইরে গণমাধ্যমকে এই কণ্ঠশিল্পী বলেন, ‘আলহামদুলিল্লাহ, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমি মেরুল বাড্ডা আলাতুন্নেসা কেন্দ্রে ভোট দিলাম। খুব সুন্দর পরিবেশ, এরকম ভোটই আমরা চেয়েছিলাম।’

নতুন নির্বাচিত সরকারের প্রতি নিজের প্রত্যাশা ব্যক্ত করে রবি চৌধুরী বলেন, ‘আমরা চাই সুন্দর বাংলাদেশ হোক। যেখানে শিল্পীরা নির্বিঘ্নে গাইতে ও সাংস্কৃতিক চর্চা করতে পারবে। সবাই যেন নিরাপদে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে।’

নির্বাচনী ফলাফল নিয়ে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, বিজয়ের দেখা হবে। বিপুল ভোটে ধানের শীষের জয় হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

রবি চৌধুরী ছাড়াও কুদ্দুস বয়াতি, ওমর সানী, নাজমুন মুনিরা ন্যান্সি সহ আরও অনেক তারকাই ভোট দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

বিপুল ভোটে ধানের শীষের জয় হবে: রবি চৌধুরী

আপডেট সময় ১০:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬