ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

টাকাসহ জামায়াত নেতা আটকের বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হওয়ার সুযোগ নেই: মাহদী আমিন

আকাশ জাতীয় ডেস্ক :

বিপুল পরিমাণ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকের বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের নির্বাচনী মুখপাত্র মাহদী আমিন।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক হয়েছেন। যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে একটি জেলার সর্বোচ্চ নেতা এই বিপুল পরিমাণ টাকা কী উদ্দেশ্যে বহন করেছেন, প্রশ্ন আসছে।

তিনি আরও বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও কী কারণে এতগুলো টাকা বহন, তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। সৈয়দপুর বিমাবন্দরের কাণ্ডকে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই।

আচরণবিধির এই স্পষ্ট লঙ্ঘন গণবিছিন্ন দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের প্রমাণ বহন করে বলেও মন্তব্য করেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র।

তিনি বলেন, ‘বিকাশ নম্বর সংগ্রহ করে আর্থিক প্রলোভন দেয়ার প্রক্রিয়া এবং জান্নাতের টিকিট বিক্রির বিষয়টি সাধারণ ভোটাররা প্রত্যাখ্যান করেছে।’

বিএনপির জনপ্রিয়তায় একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মাহদী আমিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টাকাসহ জামায়াত নেতা আটকের বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হওয়ার সুযোগ নেই: মাহদী আমিন

আপডেট সময় ০৬:১০:০১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬