ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সেকেন্ডেই ব্রেইন এমআরআই রিপোর্ট দেবে এআই

আকাশ জাতীয় ডেস্ক :

মস্তিষ্কের জটিল রোগ শনাক্ত করতে সাধারণত চিকিৎসকদের অনেক সময় লাগে। এমআরআই স্ক্যান ভালোভাবে দেখতে হয়। কিন্তু এখন সেই কাজ কয়েক সেকেন্ডেই করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন একটি এআই মডেল তৈরি করেছেন, যার নাম দেওয়া হয়েছে ‘প্রাইমা’। এই এআই মডেল মস্তিষ্কের এমআরআই স্ক্যান দেখে খুব দ্রুত রোগ শনাক্ত করতে পারে। গবেষকদের দাবি, এর সঠিকতা প্রায় ৯৭ দশমিক ৫ শতাংশ।

প্রাইমা একসঙ্গে ৫০টির বেশি স্নায়বিক রোগ (মস্তিষ্ক ও স্নায়ুর সমস্যা) শনাক্ত করতে সক্ষম। এর মধ্যে রয়েছে স্ট্রোক, ব্রেইন টিউমার এবং হেমোরেজ।

এই এআই মডেলটি তৈরি করতে গবেষকেরা দুই লাখের বেশি বাস্তব এমআরআই স্ক্যান এবং রোগীদের চিকিৎসা ইতিহাস ব্যবহার করেছেন। এক বছর ধরে বিভিন্ন হাসপাতালের প্রায় ৩০ হাজার এমআরআই স্ক্যান দিয়ে এটি পরীক্ষা করা হয়।

গবেষণার প্রধান লেখক ও নিউরোসার্জন টড হলন বলেন, প্রাইমা অনেকটা ‘মেডিক্যাল ইমেজিংয়ের চ্যাটজিপিটি’র মতো। এটি চিকিৎসকদের কাজ সহজ করবে। বিশেষ করে যেসব গ্রামীণ এলাকায় দ্রুত বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায় না, সেখানে এই প্রযুক্তি বড় সহায়তা হতে পারে।

গবেষকেরা মনে করেন, বিশ্বজুড়ে এমআরআই পরীক্ষার চাপ বাড়ছে। এই এআই দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে চিকিৎসা ব্যবস্থার ওপর চাপ কমাতে পারে। তবে তারা বলছেন, এআই চিকিৎসকের বিকল্প নয়। এটি চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করবে, যাতে রোগী দ্রুত ও সঠিক চিকিৎসা পায়।

এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে বিজ্ঞানভিত্তিক সাময়িকী ‘নেচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং’-এ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের ভালোবাসায় সিক্ত রোনালদোর গোল, জয় পেল আল নাসর

সেকেন্ডেই ব্রেইন এমআরআই রিপোর্ট দেবে এআই

আপডেট সময় ০১:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬