ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

কলম্বিয়ার প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দুই মেয়েকে সঙ্গে নিয়ে ভ্রমণের সময় হত্যাচেষ্টার হুমকিতে পড়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। আশঙ্কা ছিল, তার হেলিকপ্টারটি গুলি করে ধংস করা হবে। এই কারণে তিনি মন্ত্রিসভার বৈঠকেও ঠিক সময়ে পৌঁছাতে পারেননি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পেত্রো বলেন, আগের দিন কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলে একটি নির্ধারিত গন্তব্যে তার হেলিকপ্টার অবতরণ করতে পারেনি। তিনি বলেছেন, অজ্ঞাত ব্যক্তিরা ‘গুলিবর্ষণ করবে’ বলে খবর ছিল।

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম রেডিও নাসিওনাল দে কলম্বিয়াকে পেত্রো বলেন, গত রাতে আমি অবতরণ করতে পারিনি। কারণ আমাকে জানানো হয়েছিল, আমি আমার মেয়েদের সঙ্গে যে হেলিকপ্টারে ছিলাম। সেটিতে গুলি চালানো হবে। যেখানে নামার কথা ছিল, সেখানে তারা আলো পর্যন্ত জ্বালায়নি।

কয়েক মাস ধরেই তিনি সতর্ক করে আসছিলেন মাদক পাচারকারীরা তাকে লক্ষ্য করে ষড়যন্ত্র করছে। উত্তরাঞ্চলের কর্দোবা বিভাগে মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে পরে তিনি বলেন, নিরাপত্তা হুমকির কারণে তাকে ভ্রমণ পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হয়েছে।

কিভাবে এই সংকট থেকে কাটালেন, সেটি পরে জানিয়েছেন পেদ্রো। তিনি বলেন, তাকে বহনকরা হেলিকপ্টারটি কয়েক ঘণ্টা এগিয়ে সমুদ্রের দিকে অবস্থান নেয়। পরে কলম্বিয়ান নৌবাহিনীর সহায়তায় অন্য একটি স্থানে অবতরণ করে। এরপর তার নিরাপত্তা পরিকল্পনা ও ভ্রমণপথ পরিবর্তন করা হয়।

রেডিও নাসিওনাল দে কলম্বিয়ার প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপ্রধান জানিয়েছেন এসব ঘটনা তাকে স্থায়ী সতর্ক অবস্থায় রেখেছে। তার দাবি, গত বছরের অক্টোবর থেকে তার বিরুদ্ধে এ ধরনের তৎপরতা চলছে। ২০২৪ সালেও পেত্রো তার বিরুদ্ধে আরেকটি হত্যাচেষ্টার অভিযোগ করেছিলেন।

কারণ হিসেবে কলম্বিয়ার প্রেসিডেন্টের দাবি, ২০২২ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি মাদক পাচারকারী চক্র তাকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’

কলম্বিয়ার প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা

আপডেট সময় ১১:১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬