ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভোটের দিন কেন্দ্র দখল ও সহিংসতার পরিকল্পনা চলছে: আমান

আকাশ জাতীয় ডেস্ক :

ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান অভিযোগ করে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে পরিকল্পিতভাবে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও সহিংসতা ঘটানোর ষড়যন্ত্র চলছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ঢাকা-২ আসনের ১৪১টি ভোটকেন্দ্রে বহিরাগতদের দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। বিভিন্ন স্থানে ব্যালট পেপার ছিনতাইয়ের পরিকল্পনার খবর পাওয়ার কথা জানিয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছি। নির্বাচন বানচালের উদ্দেশ্যে বোমা ও অস্ত্র মজুদ করা হচ্ছে, এমন অভিযোগে যৌথ বাহিনী সাভার ও কেরানীগঞ্জ এলাকায় কয়েকজনকে আটক করেছে যা গভীর ষড়যন্ত্রের প্রমাণ।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধিয়ে নির্বাচন বানচলের চেষ্টা করছে। তারা ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপ করে এবং ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে নির্বাচন বানাচলের পাঁয়তারা করছে। তারা ব্যালট পেপার ভোট কেন্দ্রে নেওয়া পথে হামলা চালাতে পারে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার রক্ষায় প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। কোনো পক্ষের হয়ে কাজ করলে জনগণ তা মেনে নেবে না।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, সব বাধা উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।

এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভোটের দিন কেন্দ্র দখল ও সহিংসতার পরিকল্পনা চলছে: আমান

আপডেট সময় ০৬:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬