ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নির্বাচনের ইতিহাসে এর আগে এমন প্রস্তুতি নেওয়া হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

নির্বাচনে ভোটের দিনে কোনো অঘটনের শঙ্কা নেই। যে সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে, ইতিহাসে এর আগে এমন প্রস্তুতি নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার দুপুরে ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার কর্মকর্তাদের নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে শেষ করতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগে অন্যান্য নির্বাচনগুলোতে যে ধরনের সহিংসতা হয়েছে। এবার কিন্তু তেমন কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এছাড়া নির্বাচনের দিনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, এখানকার প্রস্তুতি অনেক ভালো। কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আনসার সদস্যরা কেন্দ্রে পৌঁছানোর পর সুরক্ষা অ্যাপ চালু হয়ে যাবে। ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। যে সব কেন্দ্রে বাউন্ডারি নাই সেখানে বাউন্ডারি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য আমি আশা করছি এখানকার নির্বাচনটা উৎসবমুখর হবে। ফ্রি-ফেয়ার ইলেকশন হবে।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

নির্বাচনের ইতিহাসে এর আগে এমন প্রস্তুতি নেওয়া হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:৪০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬