ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভালুকায় গৃহবধূকে গলা কেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘরে থেকে রাহিমা নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাহিমা (৩৫) ওই এলাকার বিল্লালের স্ত্রী। বিল্লাল পেশায় লেপ-তোশক ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় রাহিমা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে বাজার করে বাড়িতে ফেরেন। রাত আনুমানিক ৮টার দিকে ছেলে রাহাত (৭) ও মেয়ে সুমাইয়াকে (১৫) খাওয়ানোর পর পাশের কক্ষে শুইয়ে দেন। স্বামী প্রতিদিন রাতে দেরিতে বাড়ি ফেরেন। এ কারণে তিনি দরজা খোলা রেখেই নিজ কক্ষে শুয়ে পড়েন।

আনুমানিক রাত ১০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ সরানোর চেষ্টা করা হয়। এ সময় বারান্দায় সেলাই মেশিনে ধাক্কা লাগলে শব্দ হয়। শব্দ শুনে নিহতের মেয়ে বাইরে এসে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে।

চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গলা কাটা অবস্থায় নিহতের মরদেহ দেখতে পান এবং পরে তার স্বামীকে ফোনে জানানো হয়। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে আসেন।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও বিস্তারিত জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভালুকায় গৃহবধূকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০১:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬