ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে অংশ নিলেন মেঘনা আলম

আকাশ জাতীয় ডেস্ক : 

ঢাকা-৮ আসনের নির্বাচনী লড়াইয়ে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। তবে ভোটের লড়াইয়ের মাঠ থেকে দৃশ্যপট বদলে গেল এই আলাপচারিতায়। বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে তার বাসভবনে গিয়েছেন আলোচিত মডেল ও গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম।

শনিবার বিকালে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও চা চক্রে অংশ নেন ট্রাক প্রতীকের প্রার্থী মেঘনা।

এদিন দুপুরে মেঘনা আলমের নির্বাচনী প্রচারণার সমন্বয়ক তাহরিন জেরিন জানান, বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের চায়ের দাওয়াত গ্রহণ করেছেন মেঘনা আলম। তবে ভোটের ঠিক আগমুহূর্তে এই সৌজন্য সাক্ষাতের সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যের কথা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়নি।

মির্জা আব্বাসের বাসায় যাওয়ার পর মেঘনা আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের সঙ্গে একই টেবিলে বসে আলাপচারিতার একাধিক ছবিও প্রকাশ করা হয়েছে। ছবিগুলোতে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বেশ হাসিখুশি দেখা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে অংশ নিলেন মেঘনা আলম

আপডেট সময় ০৮:৩০:০০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬