ঢাকা ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ

আকাশ জাতীয় ডেস্ক :

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী ও আনসার—সবাই প্রতিজ্ঞাবদ্ধ। সে ধরনের মানসিকতাও তাদের মধ্যে রয়েছে।

শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে নির্বাচনকে সহজ ও গ্রহণযোগ্য করতে সবাইকে সহযোগিতা করতে হবে। আমাদের স্পষ্ট বার্তা—নির্বাচন প্রতিকূলে যায় এমন কোনো কার্যক্রম আমরা সমর্থন করি না। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে জনগণকেও তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বড় দুই দলের নেতারা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়েছেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী দলের নেতারা পোস্টার অপসারণ ও সফর বাতিল করেছেন।

নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলের নেতারা একে অপরের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছেন, তা ভোটযুদ্ধের অংশ এবং রাজনৈতিক কৌশল। তবে দেশের সব ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই। একই সঙ্গে শরীফ ওসমান হাদীর হত্যার ঘটনাও নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ

আপডেট সময় ০৬:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬