ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক

আকাশ জাতীয় ডেস্ক : 

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মহম্মদপুর উপজেলা শাখার মহম্মদপুর সদর ইউনিয়নের আমীর হুসাইন আহম্মেদ কাবুল, সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুকুল হোসেন, ওবায়দুল্লাহ বিন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও তাদের স্বজনদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে মাগুরা-২ আসনে জামায়াত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ বাকেরের পক্ষে ভোট প্রার্থনা করছিলেন তারা। এ সময় তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়।

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনুর জামান জানান, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে আদালতের মাধ্যমে তারা মুক্তি পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক

আপডেট সময় ০৭:০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬