ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

পাকিস্তানে জুমার নামাজে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৫

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। একই সঙ্গে অন্তত ৮০ মুসুল্লি গুরুতর আহত হয়েছেন।

মসজিদটির কয়েকটি দেয়ালও ধসে গেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই এলাকার খাদিজা-তুল কুবরা মসজিদে জুমার নামাজ চলার সময় এ বিস্ফোরণ হয়। খবর দ্য ডনের।

স্থানীয় জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে ১ হাজার ২ শতাধিক পুলিশ ও উদ্ধার কর্মী গেছেন। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন আরো অনেক স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিস কর্মী।

বিস্ফোরণের ঘটনাটি এমন সময় ঘটল যখন দুদিনের সফরে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ ইসলামাবাদে আছেন।

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ বলেন, বিস্ফোরণের মোটিভ এখনো শনাক্ত করা যায়নি। এমনকি এটি কোনো আত্মঘাতি বোমা বা পরিকল্পিত কোনো বোমা হামলা ছিল কিনা তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর জন্য ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করবে।

জেলা প্রশাসনের মুখপাত্র জানান, বোমা বিস্ফোরণের জায়গাটি পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে। জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স, সিডিএ হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।

এর আগে গত বছরের নভেম্বরে ইসলামাবাদ জেলা জুডিশিয়াল কমপ্লেক্সের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

পাকিস্তানে জুমার নামাজে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৫

আপডেট সময় ০৫:২৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬