ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নাটোরে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

আকাশ জাতীয় ডেস্ক :

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে মাহদী হাসান মুরাদ (২২) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আব্দুলপুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহদী হাসান লালমনিরহাট জেলার শিবরামপুর এলাকার আব্দুল মালেকের সন্তান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে আব্দুলপুর স্টেশন মাস্টার এসএম আবু সালেহ জানান, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন ঘোরানোর জন্য আব্দুলপুর জংশনে থামে। এ সময় মাহদী হাসান মুরাদ কিছু কেনার উদ্দেশে ট্রেন থেকে নামার চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে। ওই সময় ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নাটোরে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০২:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬