ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে পাকিস্তানের সামরিক মহড়া শুরু

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশসহ ১৯ দেশের অংশগ্রহণে পাকিস্তানে শুরু হয়েছে নবম ‘ইন্টারন্যাশনাল পাকিস্তান আর্মি টিম স্পিরিট কম্পিটিশন (প্যাটস)–২০২৬’ সামরিক মহড়া।

বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এই মহড়ার শুরু হয় বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। সেনাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও বাস্তবভিত্তিক সামরিক দক্ষতা যাচাইয়ের লক্ষ্যেই এই আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক মহড়ার আয়োজন করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, খাইবার পাখতুনখাওয়ার পাব্বি শহরের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে ৬০ ঘণ্টাব্যাপী টহলভিত্তিক মহড়া শুরু হয়েছে।

আইএসপিআর জানায়, এই মহড়ায় অংশ নিতে প্রয়োজন সর্বোচ্চ শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও সামরিক দক্ষতা। পাশাপাশি প্রায় বাস্তব যুদ্ধপরিস্থিতির কাছাকাছি পরিবেশে চ্যালেঞ্জিং উপ-সামরিক অভিযানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও যাচাই করা হচ্ছে।

আইএসপিআরের তথ্যমতে, সৌদি আরব, বাহরাইন, বাংলাদেশ, বেলারুশ, মিসর, ইরাক, জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, নেপাল, কাতার, শ্রীলঙ্কা, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও উজবেকিস্তানসহ ১৯টি বন্ধুত্বপূর্ণ দেশের মোট ২৪টি আন্তর্জাতিক দল এই মহড়ায় অংশ নিচ্ছে।

এছাড়া ইন্দোনেশিয়া, মিয়ানমার ও থাইল্যান্ড এই আন্তর্জাতিক সামরিক মহড়ায় পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশগ্রহণ করছে বলেও জানিয়েছে আইএসপিআর।

পাকিস্তান আইএসপিআর আরও জানায়, ‘পাকিস্তান আর্মি টিম স্পিরিট’ একটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ও কাজকেন্দ্রিক পেশাদার সামরিক মহড়া, যা প্রতিবছর পাকিস্তানে আয়োজন করা হয়। এই আয়োজনে পাকিস্তান সেনাবাহিনী ও নৌবাহিনীর ১৬টি স্থানীয় দল অংশ নিচ্ছে। পাশাপাশি পাকিস্তান বিমান বাহিনীর প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন।

মূলত পাকিস্তানে প্রতিবছর এই মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে সর্বশেষ অষ্টম আসর অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের এপ্রিল মাসে।

আইএসপিআরের ভাষ্যানুযায়ী, এই মহড়ার মূল উদ্দেশ্য হলো দলগত চেতনার মাধ্যমে ধৈর্য ও সহনশীলতা গড়ে তোলা। একইসঙ্গে অংশগ্রহণকারী বাহিনীগুলোর মধ্যে নতুন ধারণা ও সেরা দক্ষতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সমন্বয় ও সক্ষমতা বাড়ানোই এই মহড়া আয়োজনের লক্ষ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল

বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে পাকিস্তানের সামরিক মহড়া শুরু

আপডেট সময় ০৮:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬