ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

আকাশ জাতীয় ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা যদি সংসদে যেতে পারেন, তবে ইনশাআল্লাহ বাংলাদেশ স্বর্ণের দেশে পরিণত হবে। যারা ইসলামের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, তারা দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি লাভ করবেন।

(৩ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার হোমনা উপজেলা বাসস্ট্যান্ড বালুর মাঠে কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা-২ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলমকে পরিচয় করিয়ে দিয়ে চরমোনাই পীর বলেন, ইসলামের পক্ষে এই ভালো মানুষটাকে যদি আপনারা ভোট দিতে পারেন, আমি পরিষ্কারভাবে বলছি, আপনাদের মুখে আল্লাহ হাসি ফোটাবেন -এতে কোনো সন্দেহ নেই।

সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পশ্চিম জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম, বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা রেজাউল করিম আবরার, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, ইসলামী আন্দোলনের তিতাস উপজেলা সভাপতি ডা.আব্দুল হান্নান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

আপডেট সময় ১১:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬