ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান

আকাশ জাতীয় ডেস্ক : 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫৪ বছরে বহু দলের নেতা-নেত্রীরা দেশ পরিচালনা করেছেন। তারা যখন প্রথম ক্ষমতায় বসেছেন যে পরিমাণে সম্পদশালী ছিলেন ৫ বছর, ১০ বছর, ১৫ বছর পরে এই সম্পদ ৭০০ থেকে ৮০০ গুণ বেড়ে গেছে। বাপের বাড়ি যাই হোক, শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে। সবার শ্বশুরবাড়ি ধনী, বাপের বাড়ি একটু গরিব। শাশুড়ি, শ্বশুর, ননদ, শালা, শালিকা সবার নামে সম্পদ করেছে।

মঙ্গলবার বিকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫৪ বছরে দেশ এবং জাতির কোনো উন্নয়ন হয় নাই, এ কথা আমি কোনোদিন বলিনি এবং বলবো না। উন্নয়ন হয়েছে দুই ধরনের- একটা জনগণের আর একটা রাজনৈতিক নেতাকর্মীর। জনগণের উন্নয়ন করতে গিয়ে রডের বদলে বাঁশ, সিমেন্টের বদলে ছাই ব্যবহার করা হয়েছে। জনগণের উন্নয়ন করতে গিয়ে বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের বুকে মাটির নিচে কত বস্তা আছে, তা আমরা জানি না।

জামায়াত আমির বলেন, একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান সেও যদি মেধাবী হয়, তার মেধা বিকাশের দায়িত্ব নেবে সরকার। আমরা চাই, তাদের মধ্য থেকেও আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। আমরা সেই রাজনীতির ধারা চালু করতে চাই। আমরা কথা দিচ্ছি পরিবারকেন্দ্রিক রাজনীতি রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এ ধারা পালটে দেব।

শফিকুর রহমান বলেন, যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে এর নাম ইনসাফ। সবাইকে গলা কেটে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। যার যেটা ন্যায্য পাওনা তার হাতে সেটাই তুলে দিতে হবে। যুব সমাজ তৈরি হয়ে যাও। আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই।

তিনি বলেন, এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছে তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয় সেটার প্রমাণ আগে দেন। ৪৯ জন ঋণ খেলাপি যাদের বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন আগে তাদের বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সঙ্গে এটা করতে পারেন জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ তাদের সদিচ্ছা আছে। আর যদি ঋণ খেলাপিদের বগলের নিচে রেখে বলেন, আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়বো তাহলে বিষয়টা এমন হবে, আপনারা যা বলেন তা করেন না আর যা করেন তা বলে বলেন না। আমরা ওইটা চাই না।

জনসভায় সভাপতিত্ব করেন- মহানগর জামায়াত আমির অধ্যাপক জামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর-১ আসনে শাহ আলম বকশি, গাজীপুর-২ আসনের অ্যাডভোকেট আলী নাসের খান, গাজীপুর-৩ আসনের মাওলানা এহসানুল হক, গাজীপুর-৪ সালাউদ্দিন আইউবী, গাজীপুর-৫ মোহাম্মদ খাইরুল হাসান ও গাজীপুর জেলা জামায়াত ইসলামের আমির ডা. জাহাঙ্গীর আলম, নায়েবে আমির মোহাম্মদ হোসেন আলী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান

আপডেট সময় ১১:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬