ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২, আহত ১২ শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে দুজনকে কু‌পিয়ে হত্যা জুলাই শহীদদের স্মরণে এবি পার্টির প্রতীকী কফিন মিছিল দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ‘বর্তমান সংসদে গণতান্ত্রিক চর্চার সুযোগ আরও বিস্তৃত হয়েছে’:ডেপুটি স্পিকার কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কিত পর্যটকরা মাদকের চাহিদা ও যোগান উভয়ই নির্মূল করতে হবে: চরমোনাই পীর তিন বছরে সব কৃষক পাবেন কার্ড, এক বছরের মধ্যে ৪৩ লাখ: কৃষিমন্ত্রী

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

আকাশ জাতীয় ডেস্ক : 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় এবং দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা।

আজ সোমবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভা মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, ‘স্বাধীন বাংলার মানুষের ন্যায় ও ইনসাফের স্বপ্ন আজও পূরণ হয়নি। গত ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষের ওপর শোষণ চালানো হয়েছে। এখন সময় এসেছে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।’

এসময় তিনি জুলাই বিপ্লব বাস্তবায়ন করতে, শহিদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যোদ্ধাদের সম্মান প্রদর্শনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ বাক্সে সিল দেয়ার আহ্বান জানান।

এসময় জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমীর আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জালালুদ্দিন আহমেদ। এছাড়াও এনসিপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

আপডেট সময় ১১:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬