ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু

আকাশ জাতীয় ডেস্ক : 

বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশে আর কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান। রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে আলাপ আলোচনার মাধ্যমে বিভেদ দূর করে জাতীয় ঐক্য বজায় রাখা সময়ের দাবি। বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না, ক্ষমতায় গেলেও করবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বোচ্চ সম্মানের সহিত দুনিয়া থেকে বিদায় নিলেও ফ্যাসিস্ট হাসিনা দলের নেতাকর্মীদের বিপদে ফেলে রেখে ভারতে পালিয়েছেন।”

সোমবার বিকেলে গুরুদাসপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি প্রার্থী আব্দুল আজিজের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির প্রার্থী আব্দুল আজিজ বলেন, তামাক যেমন জীবননাশের কারণ জামায়াতও তেমনি ঈমান নষ্টের কারণ। তাই নিরঙ্কুশ ভোটে বিজয়ী হয়ে আমরা একাত্তরের অপশক্তিকে বুঝিয়ে দিতে চাই- ধানের শীষের জনপ্রিয়তার বিকল্প নেই।

বিশাল নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ। এসময় বিএনপি নেতা নাসিম উদ্দীন নাসিম, শহিদুল্লাহ সোহেল, রাসেল আহমেদ রনি, মশিউর রহমান বাবলু, আমজাদ হোসেন, সুফি মো. আবু সাঈদ, দুলাল সরকার, অধ্যক্ষ আশরাফ আলী, সাবেক পৌর মেয়র ইসাহক আলী, মোহাম্মাদ আলী, ছাত্রদল নেতা মাসুদ রানা বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু

আপডেট সময় ১০:৫৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬