ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক

গ্র্যামির মঞ্চে বিশ্বখ্যাত তারকাদের প্রতিবাদ

আকাশ বিনোদন ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রোববার (১ ফেব্রুয়ারি) বসেছিল গ্র্যামি অ্যাওয়ার্ডস-এর ৬৮তম আসর। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি মার্কিন সংগীতজ্ঞদের মিলনমেলায় পরিণত হওয়ার পাশাপাশি মার্কিন সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদী প্ল্যাটফর্মে রূপ নেয়। অনুষ্ঠানে ব্যাড বানি, বিলি আইলিশ, জাস্টিন ভার্ননের মতো জনপ্রিয় শিল্পীরা অভিবাসীদের ওপর সরকারের চালানো দমন-পীড়নের প্রতিবাদ জানান।

যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই)-এর সাম্প্রতিক তল্লাশি বা ধরপাকড়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে অনুষ্ঠানে অনেক শিল্পীর পোশাকেই ‘ICE OUT’ লেখা ব্যাজ দেখা যায়। প্রসঙ্গত, এই অভিযানের ফলে বেশ কজন মার্কিন নাগরিকের মৃত্যু এবং পাঁচ বছর বয়সি শিশু লিয়াম কোনেজো রামোস ও তার বাবার গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে তীব্র বিক্ষোভ চলছে।

‘ওয়াইল্ডফ্লাওয়ার’ গানের জন্য গ্র্যামি জেতা বিশ্বখ্যাত সংগীতশিল্পী বিলি আইলিশ মঞ্চে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়ে বলেন, ‘চুরি করা জমিতে কেউ অবৈধ হতে পারে না।’

বর্ষসেরা অ্যালবামের পুরস্কারজয়ী পুয়ের্তো রিকান র্যাপার ব্যাড বানি মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘আমরা অসভ্য নই, আমরা পশু নই, আমরা ভিনগ্রহের কেউ নই; আমরা মানুষ এবং আমরাও আমেরিকান। আমাদের প্রতি এই আচরণ বন্ধ হোক।’

এদিকে, ‘Bon Iver’ ব্যান্ডের জাস্টিন ভার্নন রাস্তায় ফেডারেল এজেন্টদের গতিবিধি নথিভুক্ত করা স্বেচ্ছাসেবীদের সম্মানে গলায় একটি বাঁশি ঝুলিয়ে অনুষ্ঠানে অংশ নেন।

শিল্পীদের এভাবে প্রতিবাদ জানানো নিয়ে লাতিন অ্যাডভোকেসি গ্রুপ ‘মারেমোটো’-র নির্বাহী পরিচালক জেস মোরালেস রকেটো জানান- এই প্রতিবাদ কেবল লাল গালিচার ফ্যাশন নয়, এটি একটি বড় রাজনৈতিক বার্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

গ্র্যামির মঞ্চে বিশ্বখ্যাত তারকাদের প্রতিবাদ

আপডেট সময় ০৬:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬