ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক

আকাশ জাতীয় ডেস্ক :

কোনো উসকানিতে না জড়াতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

সোমবার রাজধানীর মিরপুর-১২ ও সংলগ্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, আমি এ এলাকার সন্তান এবং এখানে বড় হয়েছি। ভোট চাইতে এসে মানুষের যে ভালোবাসা পাচ্ছি, তা অতুলনীয়।

তিনি বলেন, নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি কোনো উসকানিতে পা না দিতে।

বিএনপির এই প্রার্থী বলেন, জামায়াত ক্ষমতার মোহে পড়েছে। তারা ভোটারদের টাকা দিচ্ছে, বিকাশ নাম্বার নিয়ে টাকা দিচ্ছে। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে। সেখান থেকে অভিযোগ জানানো হবে নির্বাচন কমিশনে (ইসি)। ঘরে ঘরে প্রতারণা করছে তারা, এনআইডি নম্বর নিয়ে ভোট জালিয়াতির চেষ্টা করছে।

তিনি বলেন, চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করছি।

আমিনুল হক বলেন, অনেক পরিবার বাধ্য হয়ে সিলিন্ডার কিনছে। এলাকায় গ্যাস সংকট নিরসনে কাজ করা হবে। সিন্ডিকেটমুক্ত ব্যবসায়ী সমাজ গঠনে কাজ করা হবে এবং স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষা নিয়ে কাজ করা হবে। জলাবদ্ধতা নিরসনে স্থায়ীভাবে পরিকল্পনা গ্রহণ করা হবে। অর্থের অভাবে যারা স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিশ্চিত করতে পারছে না, তাদের সেটি নিশ্চিতে কাজ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক

আপডেট সময় ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬