ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজশাহীতে ট্রেন ও ট্রাকচাপায় নারীসহ নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ও ট্রাকচাপায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ভদ্র্রা ও ভোরে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। নিহতরা হলেন- রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভদ্রা এলাকার কামাল হোসেনের স্ত্রী গবী বেগম (৪৫) ও ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর থানার রামচন্দ্রপুর এলাকার রেজাউলের ছেলে আক্তার হোসনে (৩৭)। এদের মধ্যে আক্তার হোসেন ট্রাক চালক।

পশ্চিম অঞ্চল রেলওয়ে পুলিশের রাজশাহী থানার ওসি আকবর হোসেন জানান, গবী বেগম রেললাইনের উপর বসে ছিলেন। এসময় ঈরশ্বদী থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তিনি আত্মাহত্যা করেছেন না অসাবধানতাবসত ধাক্কা খেয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি আকবর হোসেন।

অপরদিকে, হাইওয়ে পুলিশের শিবপুর ফাঁড়ির ইনর্চাজ হাববিুর রহমান জানায়, ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়ায় নষ্ট হওয়া একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। চালক ট্রাকের নিচে বসে থেকে যন্ত্রাংশ পরীক্ষা করছিলেন। এসময় পেছন থেকে একটি পিকআপ ট্রাকটিকে ধাক্কা দিলে নিজের ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আক্তার হোসন ঘটনাস্থলেই মারা যান। এসময় আরও তিনজন আহত হন। তাদের পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ট্রেন ও ট্রাকচাপায় নারীসহ নিহত ২

আপডেট সময় ০৬:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭