ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৭

আকাশ জাতীয় ডেস্ক : 

ভোলার বোরহানউদ্দিনে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৭ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে জামায়াত ইসলামীর একটি প্রচারণা দল ভোট চাইতে চৌকিদার বাড়ির সামনে শ্লোগান দেয়। এতে ওই বাড়ির বিএনপি কর্মী মো. আইয়ুব বাড়ির সামনে শ্লোগান দিতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজনা সংঘর্ষে রূপ নিলে প্রায় আধা ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৭ জন আহত হয়।

আহতরা হলেন- জামায়াত কর্মী মো. ফয়জুল্লাহ, মো. ইমন, মো. শাহ আলম, মো. রাতুলসহ ১২ জন। বিএনপি কর্মী মো. আইয়ুব, শিমু আকতার, কহেনুর আক্তার, মো. শামীমসহ ১৫ জন।

আহত বিএনপি কর্মী মো. আইয়ুব জানান, তিনি সকালে মাঠে কাজ করার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় জামায়াত কর্মীরা বাড়িতে ঢুকতে চাইলে তিনি বলেন- বাড়িতে কোনো পুরুষ নাই, তাই মহিলাদের মধ্যে যাওয়ার দরকার নাই, আপনারা পুরুষ থাকলে আসবেন। এতে জামায়াত কর্মীরা উত্তেজিত হয়ে বাড়িতে জোর করে ঢুকতে চায়। বাধা দিলে তার ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। পরে তিনি চিৎকার দিলে পার্শ্ববর্তী বাড়ির বিএনপি কর্মীরা তাকে উদ্ধার করেন।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আজম জানান, জামায়াতের হামলায় তাদের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

ভোলা-২ আসনে জামায়াতের প্রধান নির্বাচন পরিচালক মাকছুদুর রহমান জানান, ওই চৌকিদার বাড়িতে নির্বাচনি লিফলেট বিতরণ করার সময় পূর্ব পরিকল্পিতভাবে বিএনপির কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে তাদের ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৭

আপডেট সময় ০৩:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬