ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই : সমাজকল্যাণ মন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমানের নেতৃত্বে মানবকেন্দ্রিক এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে দেওয়া হয়েছে আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: বিদ্যুৎমন্ত্রী স্বৈরাচারের আমলে বাগেরহাটে উন্নয়নের ছোঁয়া লাগেনি: ডেপুটি স্পিকার

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব: চরমোনাই পীর

আকাশ জাতীয় ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (পীর সাহেব চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকার গঠন করতে পারলে ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। যেখানে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না।

 সন্ধ্যায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

‘কথা কাজে মিল পাই সেটা হলো চরমোনাই’- উল্লেখ করে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, বিগত শাসক ভালো হলে এ দেশ সোনার খনি হতো।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ ১১ দল থেকে বের হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্পষ্টভাবে বলেছে তারা শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা করবে। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা যখন তাদের সাথে আলোচনা করেছিলাম তখন তাদের চিন্তাটা ছিল আলাদা, আমাদের চিন্তাটা হয়ে গেল আলাদা। বাধ্য হয়েই আমরা মানুষের সামনে কমিটমেন্ট করেছিলাম যে ইসলামের পক্ষের বাক্স একটাই, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার প্রতীক হলো হাতপাখা। ভালোর পক্ষে, ইসলামের পক্ষে, কল্যাণের পক্ষে কাজ করারও জন্য আহবান জানান তিনি।

মুহাম্মদ রেজাউল করিম টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়াকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান জনসভায় উপস্থিত তার অনুসারীদের।

জনসভায় হাতপাখার প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়ার সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের দেলদুয়ার উপজেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাদের মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক ফজলুল করিম মারুফ, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হুসাইন ইবনে সারওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেলদুয়ার উপজেলা শাখার সভাপতি আব্দুল জাব্বার, নাগরপুর উপজেলা সভাপতি বাবুল হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই : সমাজকল্যাণ মন্ত্রী

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব: চরমোনাই পীর

আপডেট সময় ১১:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬