ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত : রাশেদ খাঁন

আকাশ জাতীয় ডেস্ক :

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত। এ নাম ব্যবহার করে কেউ মিথ্যা বলে কোনো রকম ফায়দা নেওয়ার চেষ্টা করলে তাকে ঝাঁটিয়ে বিদায় করা হবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর যারা হাটবাজার দখল করেছেন, তাদের কোনো চাঁদাবাজি আর চলবে না। তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন করা হবে। কোনো কাঁচা রাস্তা থাকবে না এবং প্রতিটি নাগরিকের মৌলিক সেবা নিশ্চিত করা হবে।

সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ-৪ আসনে বিএনপি প্রার্থী রাশেদ খাঁন নিজেই। সমাবেশে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে রাশেদ খাঁন বলেন, আপনারা নির্বিঘ্নে বসবাস করবেন। বিএনপির কাছে আপনারা শতভাগ নিরাপদ।

স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ করে তিনি বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করলেও তার মানসিকতার কোনো উন্নয়ন হয়নি। মিথ্যার আশ্রয় নিয়ে ভোট নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা এমন অভিনয় করে ভোট চাইবে, তাদেরও ঝাঁটিয়ে বিদায় করার আহ্বান জানান তিনি।

বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সমাবেশ শুরুর আগেই শহরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় সরকারি ভূষণ হাইস্কুল মাঠ প্রাঙ্গণ কানায় কানায় ভরে ওঠে। সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলনসহ আরও অনেকে।

উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খাঁনের পাশাপাশি নির্বাচনে অংশ নিচ্ছেন জামায়াতে ইসলামীর মাওলানা আবু তালেব, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, গণফোরামের খনিয়া খানম এবং জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত : রাশেদ খাঁন

আপডেট সময় ১১:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬