ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

আস্তানায় জঙ্গি মারজানের বোন থাকতে পারে: ডিআইজি

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের ঘোপ নওয়াপাড়া রোডে জামে মসজিদের পেছনের একটি চারতলা বাড়ির আস্তানায় রাজধানীর গুলশানের হলি আর্টিজান হামলার অন্যতম হোতা জঙ্গি মারজানের বোন খাদিজা থাকতে পারে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দিদার আহমেদ বলেন, ‘আমরা জানতে পেরেছি ওই ভবনের পশ্চিম পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন মশিয়ার রহমান। তার স্ত্রীর নাম খাদিজা। তিনি মারজানের বোন বলে শোনা যাচ্ছে।’ এদিকে বেলা ১০টার দিকে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের জানান, জঙ্গি আস্তানার সবাইকে প্রথমে আত্মসমর্পণের আহ্বান জানানো হবে।

সকাল ১০টা ১৪ মিনিটে সোয়াত টিমের একটি গাড়ি গলির ভেতর প্রবেশ করতে দেখা গেছে। এছাড়া একটি অ্যাম্বুলেন্স পুলিশ হাসপাতালের সামনের রাস্তায় রাখা আছে।

উল্লেখ্য, রবিবার রাত ১০টায় যশোরের ঘোপ নওয়াপাড়া রোডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়ি ঘিরে রাখে পুলিশ। জানা গেছে, ওই বাড়িটির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলীর শ্বশুর। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার স্ত্রী ইসমত আরা বাবলী। তারা তিন বোন। পৈত্রিক সূত্রে ওই ভবনের একটি করে ফ্লোর পেয়েছেন তারা। আমার স্ত্রী ওই বাড়ির দ্বিতীয় তলায় দুটি ফ্ল্যাট পেয়েছেন। আর ভবনের নিচ তলা ফাঁকা আছে। আমাদের ফ্ল্যাটগুলোতে দুটি পরিবার ভাড়া থাকে। আমি পাশে আরেকটি বাড়িতে ভাড়া থাকি। রবিবার ভোর চারটার দিকে আমি এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারি রবিবার রাত ১০টা থেকে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে চলে আসি। কিন্তু আমাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘ধারণা করছি বাসার পশ্চিম পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া মশিয়ার রহমান ও তার পরিবারকে সন্দেহ করা হচ্ছে। মশিয়ার রহমানের বাড়ি কুষ্টিয়ায়। তিনি একটি হারবাল কোম্পানিতে চাকরি করেন। তিন সন্তান ও স্ত্রী নিয়ে বাসা ভাড়া করে গত একবছর ধরে এ বাসায় থাকেন মশিয়ার রহমান।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

আস্তানায় জঙ্গি মারজানের বোন থাকতে পারে: ডিআইজি

আপডেট সময় ০১:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭