ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

নওগাঁয় সেপটিক ট্যাংক থেকে নারীর মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক :

নওগাঁয় বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত (২৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামের মনতাসুর রহমানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, ওই নারীকে অন্য কোথাও হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল।

বাড়ির মালিক মনতাসুর রহমান জানান, সোমবার সকাল ৮টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনে তাকে জানানো হয় যে, তার বাড়ির টয়লেটের ট্যাংকের এক নারীর মরদেহ রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে দেরি হওয়ায় তিনি সোমবার রাতে নওগাঁ সদর মডেল থানায় খবর দেন। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ওসি মো. নিয়ামুল হক বলেন, মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। নিহত নারীর পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

নওগাঁয় সেপটিক ট্যাংক থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬